ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি অবহিতকরণ পর্ব শেষ হয়েছে। এই সাক্ষাতের পর এখন দেশবাসীর অপেক্ষা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর দুপুর ২টায় তারা বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন।

তবে রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতি অবহিতকরণের পর্ব শেষ হলেও, সাক্ষাতের পর ইসি প্রতিনিধিরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। বেলা ১১টা থেকে গণমাধ্যমকর্মীরা বঙ্গভবনের সামনে অপেক্ষা করলেও সিইসি তাদের এড়িয়ে যান।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে থাকে। এরপরই সিইসি বিটিভি এবং বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন।

জানা গেছে, এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে জোরদার করা হয়েছে।

Facebook Comments Box