জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারে বড় ধরনের প্রশাসনিক রদবদল এসেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার মন্ত্রিসভার দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। সন্ধ্যা সোয়া ৬টায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুই উপদেষ্টা বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

তবে পদত্যাগপত্র গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে। প্রেস সচিব জানিয়েছেন, এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর মাধ্যমে নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পর্যায় থেকে তাদের বিদায় নিশ্চিত হলো।

এই দুই উপদেষ্টার পদত্যাগের ঘটনাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি অর্থবহ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন। এর আগে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এক অনুষ্ঠানে বলেছিলেন, একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লখ্য, প্রধান উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম-এর অন্তর্বর্তী সরকারে থাকা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো।

Facebook Comments Box