‘মন ভালো তো সব ভালো’ প্রতিপাদ্যকে নিয়ে শরীয়তপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠে জেলা প্রি সেল কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

শরীয়তপুর প্রি সেলের আহবায়ক সাইফুল ইসলাম জানান, মেডিটেশনের চর্চা বহু প্রাচীন। এটি আসলে মনের ব্যায়াম। মনকে স্থির করার বহু পুরনো এক পদ্ধতি। মনকে ভালো রাখার অব্যর্থ হাতিয়ার। মনের শক্তিকে নানা কাজে লাগানোর পরীক্ষিত প্রক্রিয়া। মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন; যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল। স্নায়ুপেশী হয় শিথিল। মন চাপমুক্ত হওয়া এবং দেহের শিথিলায়নের ভেতর দিয়ে কমে যায় মনোদৈহিক রোগের ঝুঁকি। বৃদ্ধি পায় রোগপ্রতিরোধ ক্ষমতা। ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়।
দেহ-মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে সেটির ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনে।
নিয়মিত চর্চাকারীরা হয়ে ওঠেন আগের চেয়ে আরো বেশি মানবিক। একত্রিত হন সেবামূলক নানা কাজে।

এসময় জেলার প্রি সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box