বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ইনস্টিটিউটে উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।

সংগঠনটির বার্ষিক সদস্য সম্মেলনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box