ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে ভালুকার সিডস্টোর এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এক তরুণী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রেয়ান নামের ওই তরুণী ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ জুয়েলের ভাতিজি। তারেক রহমানের গাড়ি সিডস্টোর এলাকা অতিক্রম করার সময় তিনি কথা বলার ইচ্ছা প্রকাশ করলে বিএনপি চেয়ারম্যান গাড়ির দরজা খুলে তার সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকালে রেয়ান তারেক রহমানের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার হাতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি তুলে দেন। সংক্ষিপ্ত আলাপ শেষে তারেক রহমানের গাড়ি বহর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

মন্তব্য করুন