দেশের বিদ্যমান সব রাজনৈতিক দল থেকে কর্মী সংগ্রহের ঘোষণা দিয়েছে আলোচিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা এই নতুন কর্মসূচির কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চ প্রতিটি রাজনৈতিক দল থেকে ‘হাদির যোগ্য উত্তরসূরি’ হিসেবে একজন করে কর্মী নিয়োগ দেবে। এই প্রক্রিয়ায় জনমতের প্রতিফলন ঘটাতে পাঠকদের কাছ থেকে পছন্দের নামের পরামর্শও চেয়েছেন তিনি। এছাড়া বড় দলগুলো থেকে একাধিক কর্মী নেওয়া হবে কি না—সে বিষয়েও সাধারণের মতামত যাচাই করছেন এই নেত্রী।
ইনকিলাব মঞ্চ নিজেদের একটি ‘অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম’ হিসেবে পরিচয় দিয়ে থাকে। সংগঠনটির নীতিমালায় বলা হয়েছে, সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনই তাদের মূল লক্ষ্য। মূলত গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক ও সাংস্কৃতিক সচেতনতা তৈরিতে কাজ করছে এই মঞ্চ।




মন্তব্য করুন