নরসিংদীতে কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া স্থানীয় বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত আহাম্মদ আলী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার কিশোরীটিকে অপহরণ ও হত্যার আগে তার পরিবারের ওপর হওয়া ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন করেছিলেন এই নেতা। অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগী পরিবারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। বৃহস্পতিবার তাকেসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার রাতে মামলার মূল আসামি নুরাকেও গ্রেফতার করা হয়।




মন্তব্য করুন