চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৭) ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দুপুরে রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। বর্তমানে শিশুটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে কাজ করার সময় তারা দেখেন একটি শিশু টলমল পায়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা ছিল। উদ্ধারকারীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, পোশাকের অবস্থা ও প্রাথমিক আলামত দেখে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না, তবে ইশারায় জানিয়েছে অপরাধীকে দেখলে সে চিনতে পারবে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, শিশুটিকে কুমিরা এলাকা থেকে তুলে আনা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Facebook Comments Box