শরীয়তপুর জেলা পুলিশের জুলাই/২০১৯ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।
শরীয়তপুর জেলা পুলিশের জুলাই/২০১৯ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী জুলাই/২০১৯ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা-১২৬ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩৩২ জন, সর্বমোট যানবাহনের মামলার সংখ্যা- ৫৪৫ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ১ লক্ষ ৯২ হাজার টাকা এবং সর্বমোট- ২ হাজার ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৬৫ গ্রাম গাজা, ২ ক্যান বিয়ার ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন