শরীয়তপুরে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এডাব শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এডাব এর জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এছাড়া বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box