জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে শরীয়তপুর জেলায় পাসের হার ও জিপিএ-৫ এ প্রথম স্থান অধিকার করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। জেএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ করার কৃতিত্ব দেখিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ সূত্র জানায়, প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৩৯৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাকি শিক্ষার্থীরা এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মুল নিয়ামক। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠানটির এ গৌরব উজ্জ্বল সফলতায় কৃতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সকল অবিভাবককে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এমারত হোসেন জানান, এ বছর শরীয়তপুর জেলায় ২০ হাজার ২০১ জন জেএসসি পরীক্ষায় ও জেডিসি পরিক্ষায় ৩ হাজার ১০৯ জন অংশ গ্রহণ করে। এদের মধ্যে জেএসসিতে ১৪ হাজার ৭৬৫ জন ও জেডিসিতে ২ হাজার ৫৪৪ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে জেএসসি পরীক্ষায় ১৪৯ জন ও জেডিসি পরিক্ষায় ৬জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে জেএসসি পরিক্ষায় ৫ হাজার ৪৩৬জন ও জেডিসি পরীক্ষায় ৫৬৫ জন অকৃতকার্য হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতষ্ঠানের মধ্যে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে।

Facebook Comments Box