জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ২০০ পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টার দিকে অসহায়, দুস্থ ও গরীবদের শীত নিবারনের জন্য আ: সামাদ হোটেলের সামনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারী। আরও উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের অনিক ঘটক চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা।

Facebook Comments Box