শনিবার ৪ঠা জানুয়ারি বেলা ১১ টায় পালং ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫’শ কম্বল বিতরণ করা হয়। এ কম্বল শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে বিতরণ করেন পালং ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: সুলতান মুন্সী।
এ বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পালং ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পালং ইউনিয়নের ইউপি সদস্য প্রমূখ।

Facebook Comments Box