ইটের পরিমাপে কারচুপির প্রতিরোধকল্পে ১৫ জানুয়ারি বুধবার শরীয়তপুর সদর উপজেলার চরপাতানিধি-রাজগঞ্জ এলাকার কয়েকটি ইট ভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাটাসমুহে ইটের দৈর্ঘ্য ও প্রস্থ সঠিক পরিমাপে পাওয়া গেলেও মেসার্স খান ব্রিকস-৪ এবং মেসার্স হিরা ব্রিকস এর ইটের পুরুত্ব কম হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক যথাক্রমে ২৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। উভয় প্রতিষ্ঠানকে আগামী ২৩ জানুয়ারি তারিখের মধ্যে কৃত ত্রুটি সংশোধনের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, বিএসটিআই কর্তৃক প্রণীত বিডিএস ২০৮:২০০৯ অনুযায়ী একটি আদর্শ ইটের পুরুত্ব হবে ৭ সে. মি.। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক বাবলু কুমার সাহার নির্দেশক্রমে এবং শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মান্যবর সভাপতি কাজী আবু তাহের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা বিভাগীয় উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন