১৯ জানুয়ারি রবিবার শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতয়াল, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন উর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন