২০১৯-২০২০ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সারাদেশের ন‍্যায় শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল বেলা ১১টায় রুদ্রকর ইউনিয়ন কার্যালয়ে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচনের নিমিত্তে উন্মুক্ত বাছাই কার্যক্রম শুরু হয়।

শরীয়তপুর সদর উপজেলায় ইউনিয়নভিত্তিক এ উন্মুক্ত বাছাই কার্যক্রম শুরু করেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার নজরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ প্রমূখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়নভিত্তিক বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচনের নিমিত্তে এ উন্মুক্ত বাছাই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ২২ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সদর উপজেলার এ বাছাই শেষ হবে।

Facebook Comments Box