২৪ জানুয়ারি শুক্রবার শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর শরীয়তপুরে আগমন উপলক্ষে পুলিশ সুপার এস.এম.আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডিআইজিকে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার এস.এম.আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, মাদারীপুর জেলা বিশেষ শাখা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) ইমরুল, শরীয়তপুর পুলিশ লাইন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, শরীয়তপুর জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box




মন্তব্য করুন