শরীয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প-এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও গণপূর্তের নির্মাণে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১১ তলা ভীতবিশিষ্ট ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু। সোমবার ২৭ জানুয়ারি বেলা ১১ টায় এ উদ্বোধনকালে ইকবাল হোসেন অপু বলেন, শরীয়তপুরকে আমরা পাঁচ বছরে তিন সংসদ সদস্য মিলে সকল উন্নয়নমূলক কাজ শেষ করবো। আমাদের শরীয়তপুর জেলার জন্য শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা দেওয়া আছে এবং বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়েরও আবেদন করা আছে। তিনি আরও বলেন, আমরা উন্নয়ন করার জন্য এগিয়ে যাচ্ছি ও আপনাদের সহযোগিতা কামনা করছি।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ, জেলা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদারসহ সিভিল সার্জন, সদর হাসপাতাল, গণপূর্তের কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

Facebook Comments Box