শরিয়তপুরবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন তাদের সেবাকেন্দ্র নিয়ে এসেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর কোর্ট মোড়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের সেবা নিতে এখন আর ফরিদপুর বা ঢাকা যেতে হবেনা। অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে বলে জানান গ্রামীণফোনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন, বরিশাল রিজিওনাল হেড, সরকারী কৌশুলী(জিপি) এডঃ আলমগীর মুন্সী, কোর্ট বাজার সমিতি সভাপতি লীলচান সরদার, কোর্ট বাজার সমিতি সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই সহ-সভাপতি এনামুল হক সোহেল, গ্রামীন ডিলার জাহাঙ্গীর আলম বাবুল তালুকদার, মোহাম্মদ ফাহিম ইসলাম; সার্কেল রিটেইল হেড, মুহাম্মদ নুরুল আমিন সরকার; শরিয়তপুর এরিয়া ম্যানেজার, মো: জিয়াউল হক, সার্কেল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজার, শামীম আহসান, সার্কেল মার্কেট কমিউনিকেশন হেড, বিপুল সাহা; বরিশাল জিপিসি সেন্টার হেড, মো: আলমামুন সানাউল হক, শরীয়তপুরের সিনিয়র টেরিটোরি ম্যানেজার, মোঃ মাজেদুর রহমান ও শরীয়তপুরের গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মোঃ সোহেল মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
গ্রামীণফোন সেন্টার শরিয়তপুর থেকে গ্রাহকরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে গ্রামীণফোনের সকল সেবা গ্রহন করতে পারবেন। পাশাপাশি এখান থেকে গ্রামীণফোন অফারের সিম, হ্যান্ডসেট, মডেম, রাউটার, ইন্টারনেট ও ডিজিটাল প্রোডাক্ট সহ নতুন নতুনসেবা গ্রহণ করতে পারবে।

মন্তব্য করুন