সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্ণেল (অব) শওকত আলীর ৮৩তম জন্মদিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। ২৭ জানুয়ারী বিকাল ৫টায় মাজেদা হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডা. খালেদ শওকত আলী। কেক কেটে ও উৎসব মুখর পরিবেশে জাতীয় বীর কর্নেল (অব:) শওকত আলীর ৮৩তম জন্মদিন উদ্যাপন করা হয়। সংগঠনের নেতাকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নুসার নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী, উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হান্নান মিয়া, আওয়ামীলীগ নেতা মাস্টার দিদারুল ইসলাম, সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান আজমল হোসেন বেপারী, নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, সহকারী পরিচালক মো. কবির হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী ফারুক হোসেন প্রমুখ।
এর পূর্বে জাতীয় বীর কর্নেল (অব:) শওকত আলীর জন্মদিন উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন