শরীয়তপুর পিটিআই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) পিটিআই’র আয়োজনে শরীয়তপুর পিটিআই ইনস্টিটিউটে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
পিটিআই ইন্সট্রাক্টর মো: করম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহামিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ উপজেলা শিক্ষা অফিসারগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিটিআই ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন- যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। আর এ শিক্ষিত জাতিকে সঠিকভাবে আদব-কায়দায় গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা বেশি। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর সবচেয়ে বেশি নজর দিয়েছে। প্রাইমারি থেকে কোন শিশুর লেখাপড়া থেমে না যায়, সেজন্য বিনামূল্যে বইসহ বিভিন্ন ভাতাও প্রদান করছে। এটা সম্ভব হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারনে। শেখ হাসিনা চান ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করতে। আর সে উন্নত বাংলাদেশের প্রধান ভূমিকায় থাকবে শিক্ষিত সমাজ। আর সেই শিক্ষিত সমাজ উপহার দিতে মূখ্য ভূমিকা পালন করবে শিক্ষকরা। এরপর সবশেষে প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ নিতেও পরামর্শ দেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন