“এই শহর আমার, এই দেশ আমার- পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার ” স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন প্রতিটি জেলায়, উপজেলার এবং ইউনিয়ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। ৩০ লাখ তরুণ – তরুণী, ছোট-বড়ো কাধে কাধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

বিডি ক্লিন ভেদরগঞ্জ উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাদের টিমেকে আরো এগিয়ে নেওয়ার জন্য আজ ওরিয়েন্টেশন ডে এর উদযাপন করা হয়।

সকাল ১১ টায় কুরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয়, এর পর স্বাগত বক্তব্য রাখেন বিডি ক্লিন শরীয়তপুরের জেলা সমন্বয়ক এড্য. মাসুদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন তানভীর আল নাসীফ – উপজেলা নির্বাহী অফিসার ভেদেরগঞ্জ, হাজী আবদুল মান্নান – পৌরসভা, মেয়ের ভেদেরগঞ্জ, সাইদুর রহমান – অধ্যক্ষ এম.এ.রেজে সরকারি ডিগ্রি কলেজ, মোজাম্মেল হক – প্রধান শিক্ষক প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল,  সোনিয়া আক্তার, উপ আইটি সমন্বয়ক শরীয়তপুর, এ.এম. সুমন, উপ সমন্বয়ক জাজিরা শরীয়তপুর।

 

Facebook Comments Box