“পড়বো বই গর্ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা ও বইপাঠ প্রতিযোগিতার মাধ্যমে শরীয়তপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালিত হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও ভাষা সৈনিক ডা: গোলাম মাওলা গণগ্রন্থাগারের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালীটি প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বইপাঠ প্রতিযোগিতা এবং আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন-অর-রশিদ, সরকারি গোলাম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমারত
হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। ভাষার জন্য জীবন উৎসর্গকারী দেশ আমাদের এই বাংলাদেশ। এ ভাষার মাসে জাতীয় গ্রন্থাগার দিবসে অংশগ্রহণ করতে পেরে আমরা সকলে গর্ববোধ করছি।
স্বাগত বক্তব্য রাখেন, ভাষা সৈনিক ডা: গোলাম মাওলা গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। যাতে করে বইপাঠের আগ্রহ সকলের মধ্যে সৃষ্টি হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন