পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মো. নাইম জমাদ্দার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এসএসসি পরীক্ষা চলাকালে রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন আকস্মিক পরিদর্শণে গিয়ে ওই পরীক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন এবং বহিষ্কার করেন। মো. নাইম জমাদ্দার (১৭) উপজেলার ইদিলপুর এলাকার জিয়া জমাদ্দারের ছেলে। সে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার এসএসসি রোল নম্বর ১৭২৭৪২।
সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, নাইম মেধাবি ছাত্র ছিল। এ বছর আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। নকলের দায়ে ম্যাজিস্ট্রেট ওকে বহিস্কার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ এসএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শণে যান তিনি। অসদুপায় অবলম্বন (নকল) করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি।

Facebook Comments Box