শরীয়তপুরের চিকন্দী এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১০ ফেব্রুয়ারি ভোর রাতে শরীয়তপুর জেলার পালং থানাধীন চিকন্দী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চিকন্দী গ্রামের মৃত আজিজ মাদবরের পুত্র বিল্লাল হোসাইন(৪২), আটক করে তার নিকট হতে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ও ০৩টি সীমকার্ড উদ্ধার করেন।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানা, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box