১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পালং মডেল থানাধীন জেলা শহরের উল্লেখযোগ্য মসজিদ কর্তৃপক্ষের নিকট দেয়াল ঘড়ি বিতরণ করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
প্রতিটি দেয়াল ঘড়ির ভিতরে লেখা রয়েছে- হে আমার প্রতিপালক, এ শহরকে নিরাপদ রাখিও।-সুরা ইব্রাহীম, আয়াত-৩৫, আল কোরআন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, মসজিদ কর্তৃপক্ষবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box

মন্তব্য করুন