শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবাসহ মোঃ আবু সাঈদ(৩৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলার পালং থানাধীন বুড়িরহাট বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ আবু সাঈদকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আবু সাঈদ উত্তর ডামুড্যা’র মোঃ আব্দুল হক এর ছেলে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box