১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।
উক্ত কল্যান সভায় পুলিশ সুপার শরীয়তপুর জেলার জানুয়ারি/২০২০ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সখিপুর থানার মোঃ এনামুল হক, শ্রেষ্ঠ এসআই/(নিঃ) জাজিরা থানার মোঃ বাদল তালুকদার, শ্রেষ্ঠ এএসআই/(নিঃ) নড়িয়া থানার এরশাদ ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন শরীয়তপুর ডিবি এসআই/(নিঃ) তপন কুমার সাহা।
বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন জাজিরা থানার এএসআই/(নিঃ) আতিকুল ইসলাম ও শরীয়তপুর ডিবি কনস্টেবল বাচ্চু মোল্লা।
Facebook Comments Box

মন্তব্য করুন