শরীয়তপুরে কেস কো-অর্ডিনেশন কমিটির ফেব্রুয়ারি/২০২০ খ্রিঃ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ কার্যালয়ে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এবং জেলা প্রশাসক কাজী আবু তাহের এর যুগ্ম-সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক আব্দুস সালাম খাঁন, সিভিল সার্জন ডাঃ এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহাবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখসহ উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কেস কো-আর্ডিনেশন কমিটি শরীয়তপুরের সদস্যবৃন্দ।

Facebook Comments Box