শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলজিইডি শরীয়তপুর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ফরাজীর সভাপতিত্বে ৬টি উপজেলার প্রকৌশলীগণ, সিনিয়র সহকারী প্রকৌশলীসহ এলজিইডি’র সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা শিল্পকলা একাডেমীর মো: আ: রব কোতোয়াল, জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত এবং সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, জেলা শিশু বিষয়ক ও শিশু একাডেমির কর্মকর্তা সরল বড়ুয়া ও শিশু একাডেমির প্রশিক্ষক(চিত্রাঙ্কণ) মো: তৌহিদ হোসেন।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগী উর্ত্তীর্ণদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহজাহান ফরাজী বলেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস আমাদের ছেলেমেয়েদের জ্ঞাত করার জন্েযই আমাদের এ আয়োজন। এরকম প্রতিযোগিতা প্রতিটি দপ্তরিক প্রতিষ্ঠানে হলে পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস জানতে ভালো হবে।

Facebook Comments Box