জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রায়ত আব্দুর রাজ্জাক স্মৃতি ভলিবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সালটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না। বঙ্গবন্ধুর খেলাধুলার প্রতিও বিশেষ নজর ছিল। তিনি সবগুনে গুনান্বিত ছিলেন। বঙ্গন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর জাব্বার রাড়ী, ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম, সখিপুর থানার ওসি এনামুল হক।
সার্বিক পরিচালনায় ছিলেন ভেদরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আবু। পুরস্কার অর্থায়নে ছিলেন সেবা’র নির্বাহী পরিচালক মো. আবুল বাশার চোকদার।
জানা যায়, প্রায়ত আব্দুর রাজ্জাক স্মৃতি ভলিবল টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে। গত ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়। খেলায় নড়িয়া কিশলয় ও ভেদরগঞ্জ পৌরসভা ফাইনালে যায়। এতে ফাইনালে ভেদরগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় নড়িয়া কিশলয়। রানার্স আপ হয় ভেদরগঞ্জ পৌরসভা এবং ৩য় পুরস্কার অর্জন করে ভেদরগঞ্জ থানা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

Facebook Comments Box