২২ মার্চ রবিবার বিকেল ৫ টার সময় শরীয়তপুর সদর পৌরসভা কোর্ট এলাকায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে’র নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র “উদাত্ত আহবান” সংবলিত লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। এ সময় তারা রিকশা, অটো, বাস গাড়ি থামিয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ করতে করতে তারা পুলিশ বক্স থেকে চৌরঙ্গী মোর পর্যন্ত লিফলেট বিতরণ করেন। এ সময় তারা জনগণকে বিভিন্ন সতর্কতা মুলক কথা বলেন।
এ সময় আরে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আমিনুল সরদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শংকর প্রসাদ চৌধুরী সহ আরো দলীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box