চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৬৪ জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে ৩১ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস‍্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস‍্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস‍্য মো: ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসান ভারপ্রাপ্ত নার্সিং সুপারিনটেনডেন্ট শিউলি আক্তারসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহীগণ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শরীয়তপুর জেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কি কি ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান পরিস্থিতি মোকাবেলায় কি কি উদ‍্যোগ নেয়া হয়েছে তার মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে সবসময় সচেতন করতে হবে এবং ঘরে বসা শ্রভজীবী গরীব অসহায়ের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও স্বাস্থ‍্যবিভাগকে জরুরি রোগীদের পাশে সেবা দেওয়ার জন‍্যও তিনি প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

Facebook Comments Box