২ এপ্রিল বৃহস্পতিবার শরীয়তপুর জেলাকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকার বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল দেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
পুলিশ সুপার বলেন- অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এবং সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে থাকুন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও সকলকে আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার; পিপিএম, নড়িয়া থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, জেলা যানবাহন শাখা পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box




মন্তব্য করুন