করোনাভাইরাস সঙ্কটে চলা সাধারণ ছুটিতে শরীয়তপুরের ভিক্ষুকদের অসহায়ত্বের কথা চিন্তা করে শরীয়তপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে তালিকাভুক্ত ৪০০ জন ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
৬ এপ্রিল সোমবার বেলা ১১ টায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে পালং মডেল থানা চত্ত্বরে ভিক্ষুকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন- জেলায় তালিকাভুক্ত ৮ শতাধিক ভিক্ষুক রয়েছে। তাদের মধ্য থেকে আজ চারশ ভিক্ষুকের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল ও একটি করে সাবান দেয়া হয়েছে। বাকি ভিক্ষুকদের এক সপ্তাহের মধ্যে ত্রাণ পৌঁছে দেয়া হবে। সমাজে এই সকল ভিক্ষুকরাই সব থেকে অবহেলিত, এজন্য আমরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারর (সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুর মোহাম্মদ কোতয়াল, শরীয়তপুর কোর্ট-এর বিজ্ঞ জিপি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ আলমগীর হোসেন মুন্সী, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box




মন্তব্য করুন