করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল পুলিশ সদস্যের মাঝে সিভিট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশ লাইন্সে শরীয়তপুর জেলার সকল পুলিশ সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সিভিট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় প্রত্যেক পুলিশ সদস্যকে ৩০ পিস সিভিট ট্যাবলেট ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের মাঝে সিভিট ট্যাবলেট প্রদানের কারণ হচ্ছে এতে রয়েছে ভিটামিন-সি যা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ও করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করবে এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদানের কারণ হচ্ছে এটা হাতে ব্যবহার করে পুলিশ সদস্যদের হাত পরিষ্কার থাকবে, এই করোনা ভাইরাস যাতে পুলিশ সদস্যদের শরীরে প্রবেশ করে অসুস্থ না করতে পারে সেজন্যই সকল পুলিশ সদস্যদের মাঝে সিভিট ট্যাবলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন