শরীয়তপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৪ জুলাই মঙ্গলবার জেলা জাতীয় পার্টির অফিস কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মাসুদুর রহমান এর সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাফর খান কালাম, সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিদ সরদার, যুগ্ম-সাধারন সম্পাদক বাদল বন্ধুকছি, জাতীয় পার্টি ডামুড্যা শাখার সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার, ভেদরগঞ্জ পৌরসভা সভাপতি শাহিন শেখ, কৃষক পার্টির নেতা আজিজ তবিলদার, মনোয়ার হোসেন, জিয়া কোতোয়াল, আবু কালাম, রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া করা হয়। এবং মিলেমিশে কাজ করার প্রত্যয়ে জাতীয় পার্টির উত্তোরোত্তর মঙ্গল কামনা করা হয়।




মন্তব্য করুন