শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ শনাক্তের নতুন কোন রিপোর্ট না আসায় করোনা পজিটিভ হওয়ার কোন খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯৯ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ৪৭ জনকে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার ১৮ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন সুস্থ হওয়া ৪৭ জনের মধ্যে সদর উপজেলার ৪১ জন ও ডামুড্যা উপজেলার ০৬ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায়ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের নতুন কোন রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ২১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মোট ৭ হাজার ১০১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫৫৬ জন, জাজিরায় ১৪৮ জন, নড়িয়ায় ২০০ জন, ভেদরগঞ্জে ১৬৬ জন, ডামুড্যায় ১৫৩ জন ও গোসাইরহাটে ১৭৬ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৩৯৯ জন।

১৮ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৪৬৫ জন, জাজিরায় ১০৬ জন, নড়িয়ায় ১৭৩ জন, ভেদরগঞ্জে ১৩৮ জন, ডামুড্যায় ১৩৫ জন ও গোসাইরহাটে ১৫৩ জন। মোট সুস্থ ১১৭০ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২১৬ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০৩ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১৩ জন।

Facebook Comments Box