বাংলাদেশ পুলিশেরর ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, একমাত্র দেশ ও দেশের জনগণের সেবা করাই পুলিশের ধর্ম ও কর্ম। জনগণ পুলিশের প্রতিপক্ষ নয়, জনগণ হচ্ছে পুলিশের বন্ধু। বন্ধুর মত মানবিক আচরণের মাধ্যমে সেবা দিয়ে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশকে দূর্ণীতি ও মাদকমুক্ত হতে হবে। কাউকে নির্যাতন ও হয়রানী করা যাবে না। কেউ অন্যায় অপরাধ করলে তার দায়ভার তাকেই নিতে হবে। কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নিবেনা। যার যার কর্মফল সে সে ভোগ করবে। কেউ ভালো কাজ করলে পুরস্কৃত হবেন এবং অপরাধ করলে শাস্তি ভোগ করবেন।
শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ডিআইজি হাবিবুর রহমান শরীয়তপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে প্রথমে জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরির্দশণ করেন।
পরে দুপুর ১২ টায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুরের ৪০ জন বেদে সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ডিআইজি হাবিবুর রহমান।

মন্তব্য করুন