শরীয়তপুরে বিভিন্ন থানার বিট অফিসারদের বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ ডিসেম্বর সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এঁর সভাপতিত্বে শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকার বিট অফিসারদের উপস্থিতিতে এ বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং কর্মশালায় সকল বিট অফিসারদের উদ্দেশ্যে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, জনগণের সেবায় আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ তৈরি করতে, এই বিট পুলিশিং এর মাধ্যমে।

এ সময় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দ্বোরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে সকল বিট অফিসারগণকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল বিটের বিট রেজিস্টার দেখেন পুলিশ সুপার।

কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, পুলিশ সুপার কার্যালয়ের বিট অফিসার এসআই/নিঃ মোঃ মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন থানা এলাকার বিট পুলিশিং অফিসারগণ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box