শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন প্লাজা শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৫ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে এ ফাউন্ডেশন প্লাজার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে মজিদ জরিনা ফাউন্ডেশন প্লাজার শুভ উদ্বোধন করেন মজিদ জরিনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম।
মজিদ জরিনা ট্রাস্টি বোর্ডের সদস্য ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক বেপারীর সভাপতিত্বে এ সময় বিশেষ উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. মিজানুর রহমান, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পালং মডেল থানার ওসি আসলামউদ্দিন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, সাকিব বিন শহীদ ও ইমরান বেপারী প্রমুখ।
এ সময় একেএম শহীদুল হক বলেন, ১৬-ই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে মজিদ জরিনা ফাউন্ডেশন উদ্বোধন করতে যাচ্ছি। এ প্লাজা আপনাদের সকলের। শরীয়তপুর মানুষের চাহিদার আলোকে এ প্লাজা তৈরী করা হয়েছে। এখানে সার্বিক নিরাপত্তার মাধ্যমে ব্যবসা করা যাবে। উন্নত সিসি ক্যামেরার মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হবে। পরে তিনি প্লাজার নিচতলার মোবাইল দোকানগুলো ঘুরে দেখেন এবং সকলের সাথে সৌজন্য আলাপ করেন।

মন্তব্য করুন