“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর নতুন অফিসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর পুনাক এর সভানেত্রী কাজী আরিফা আশরাফ।
উক্ত অনুষ্ঠানে পুনাক সভানেত্রী পুনাকের সদস্যগণকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুনাকের সভানেত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুনাক সদস্য অন্তরা ঘোষ, ডাঃ আফসানা চৌধুরী, মাহ-ই-জাবীন, শাহারিয়া রহমান তৃষাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।




মন্তব্য করুন