জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০৪ নং হল রুমে রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এমরান পারভেজ খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমামুনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফাতেমা আক্তার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ সাইফুজ জামান।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষণাই ছিল আমাদের স্বাধীনতার ভিত্তি। পশ্চিম পাকিস্তানি শাসকদের শত নিপীড়ন উপেক্ষা করে বীর বাঙালির অস্ত্র ধারণের পূর্বে বঙ্গবন্ধুর পক্ষ থেকে এদিনই স্বাধীনতার ডাক দেওয়া হয়। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। একপর্যায়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। প্রধান আলোচক ৭ই মার্চের ভাষণের বিভিন্ন শব্দ ও বাক্য বিশ্লেষণ করেন। তিনি আরো বলেন, এ ভাষণের মাধ্যমেই প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, আইন বিভাগের বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং মনোয়ারা সিকদার হল ও মকফর উদ্দিন সিকদার হলের প্রভোস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




মন্তব্য করুন