শরীয়তপুরে ‘যুব উদ্যোক্তা তৈরি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র হ্রাসকরণ’ শীর্ষক যুব উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি; দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ শ্লোগানে রবিবার (১৪ মার্চ) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন এ যুব উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করে।
এ সময় সম্মেলনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এর স্টল “দুর্জয়” পরিদর্শণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।
পরিদর্শণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার সহ অন্যান্য সুধীবৃন্দ।




মন্তব্য করুন