শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল ৩ টার সময় ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা ডিগ্রী কলেজের বড় ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে।
ওই বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে স্থানীয়রা চিকিৎসা দেয়ার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে শরীয়তপুর সরকারী হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার সময় তিনি মারা যান। তবে এ ঘটনায় নিহতের কোন পরিচয়পত্র পাওয়া যায়নি।
জানা যায়, লোকটি ভেদরগঞ্জ বাজারে আসার সময় একটি ট্রলি গাড়ি ও পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে তাৎক্ষণিক চালক পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
ভেদরগঞ্জ থানা পুলিশ ট্রলি গাড়িটি নিয়ে জব্দ করেছে।
https://youtu.be/pjGEOe8EYhs
ভেদরগঞ্জ থানার ওসি রশিদুল বারি জানান, এ ঘটনায় থানায় একটি অজ্ঞাত মামলা রুজু হয়েছে। ট্রলির চালককে পাওয়া যায়নি, ট্রলিটি জব্দ করেছি।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিক হাসপাতালে গিয়েছি। বৃদ্ধ লোকটি খুবই গুরুতর আহত হয়েছিলো। তার একটি হাত আলাদা হয়ে পড়ে গেছে, পা ভেঙ্গে ও কেটে গেছে। তাই ভালো চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। দুঃখজনক লোকটি শরীয়তপুর সদর হাসপাতালে মারা গিয়েছেন। আমরা নিহতের পরিচয় পাইনি তবে জানার চেষ্টা করছি। আর ট্রলি গাড়ি জব্দ করেছি ও পিকআপ ভ্যান ড্রাইভার পালিয়েছে।




মন্তব্য করুন