শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন মহিষার ইউনিয়নে করোনায় কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে মহিষার ইউনিয়নের শ্রমজীবী মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন