শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে ১১ তম দিনের মতো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। গত ২৩ এপ্রিল ২০২১ তারিখ থেকে এসব শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা শুরু করে শরীয়তপুর জেলা প্রশাসন।
সোমবার (০৩ মে) বিকেল সাড়ে ৫ টায় জেলা প্রশাসন এর উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের রান্না করা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর।
এ সময় শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত জেলা ব্র্যান্ডিং লোগো এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত ধুয়ে পুনরায় ব্যবহার উপযোগী কাপড়ের মাস্কও বিতরণ করা হয়।
‘শৈশব’ ও ‘তারুণ্য’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবারগুলো বিতরণ করে শরীয়তপুর জেলা প্রশাসন।
এছাড়া ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এটি একটি ‘শাণিত শরীয়তপুর’ উদ্যোগ। এই ধারা কোভিড-১৯ কালীন সময়ে সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন