পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের সকল সদস্যের মাঝে শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (৮ মে) সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের সকল সদস্যের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ উপহার হিসেবে টি-শার্ট প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
পুলিশ সুপার বলেন, আমরা সকল পুলিশ সদস্যরা জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। সকল অফিসার-ফোর্স সব সময় মিলেমিশে একসাথে কাজ করি। আর এই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করে নেওয়া এবং সকল পুলিশ সদস্যরা যাতে করে খুঁশিমনে ঈদ উদযাপন করে সেজন্য আমার (পুলিশ সুপারের) ব্যক্তিগত উদ্যোগে জেলা পুলিশের সকল সদস্যের মাঝে শুভেচ্ছা ও ঈদ উপহার হিসেবে টি-শার্ট প্রদান করলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন, পুলিশ লাইন রিজার্ভ অফিসের আরওআই মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলম, পুলিশ লাইন আরআই (ভারপ্রাপ্ত) মোঃ বখতিয়ার আহমেদ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন