আসন্ন ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শরীয়তপুর পৌরসভা থেকে ৪ হাজার ৬২১ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়।

শনিবার (৮ মে) শরীয়তপুর পৌরসভায় গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ করেন পৌর মেয়র মো: পারভেজ রহমান (জন)। ৪ হাজার ৬২১ জনের প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ২০ লক্ষ ৭৯ হাজার ৪৫০ টাকা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারি, ১ নং ওয়ার্ড কমিসনার জাহাঙ্গীর মিয়া, প্যানেল মেয়র-২ বিল্লাল হোসেন খান সহ আরো অন্যান্য কমিসনারবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box