শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের নির্দেশক্রমে মৃত পুলিশ সদস্য এএসআই(সঃ) মোঃ আঃ রউফ বেপারী (পিআরএল ছুটি ভোগরত) এর পারিবারিক পেনশন মুঞ্জরীসহ আর্থিক সাহায্যের সকল কার্যক্রম এক দিনের মধ্যেই সম্পন্ন করা হয়েছে।

গত ৬ মে বৃহস্পতিবার পুলিশ সুপার এর নির্দেশক্রমে একদিনের মধ্যেই পিআরএল ছুটি ভোগরত মৃত পুলিশ সদস্য মোঃ আঃ রউফ বেপারী’র পারিবারিক পেনশন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ পরিবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের প্রস্তাব, দাফন-কাফনের বিল, বাংলাদেশ যৌথ বীমা এককালীন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংকে জমাকৃত ৩০ হাজার ২০০ টাকা ফেরত পাওয়ার প্রস্তাব একদিনের মধ্যেই সকল কর্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে ছয়টি প্রস্তাবের মধ্যে জেলা হিসাব রক্ষণ অফিস শরীয়তপুরে একটি, বিভাগীয় কমিশনারের কার্যলয় সেগুনবাগিচা ঢাকায় একটি, উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায় একটি ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় তিনটি প্রস্তাব প্রেরন করা হয়।

মৃত পুলিশ সদস্য মোঃ আঃ রউফ বেপারী’র পরিবারের কল্যাণের কথা চিন্তা করে পুলিশ সুপার এর দিক নির্দশনায় এক দিনের মধ্যেই পারিবারিক পেনশনসহ অন্যান্য সকল প্রস্তাবের কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ কার্যক্রমে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃত পুলিশ সদস্যের পরিবারের সকল সদস্যগণ।

মৃত পুলিশ সদস্য এএসআই/(সঃ) মোঃ আঃ রউফ বেপারী, বিপি নং-৬২৮১১০১৩৮০ মাদারীপুর জেলার শিবচর থানাধীন মুন্সী কাদিরপুর গ্রামের মৃত আইজুদ্দিন বেপারীর ছেলে। তিনি গত ১৩/০৩/২০২১ খ্রিঃ হতে ১২/০৩/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত ১২ (বার) মাস পিআরএল (অবসর উত্তর ছুটিতে) ভোগরত ছিলেন।

মোঃ আঃ রউফ বেপারী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করে দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পুলিশ সুপার সহ জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশক্রমে ও সার্বিক তত্বাবধানে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের আরও-১ এসআই/(নিঃ) মোঃ মতিউর রহমান ও এটিএসআই মোঃ রিপন মুন্সী উক্ত দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

Facebook Comments Box